২০১৫ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি কার্যক্রম
নোটিশ
এতদ্বারা জয়পুুুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০১৫ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণি ভর্তি পরীক্ষায় নির্বাচিত শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, তাদের ভর্তি কার্যক্রম ২০১৫ সালের জানুয়ারী মাসে ৫ ও ৬ তারিখে সম্পন্ন করা হবে। উক্ত দিনে শিক্ষার্থীদের নিম্নলিখিত প্রয়োজনীয় কাগজপত্র ও ফি জমা দিতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্রঃ
১। Student`s information form online থেকে download করে পূরণ পূর্বক জমা দিতে হবে।
২। বদলীর ছাড়পত্রের মূল কপি (T.C)।
৩। জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি।
৪। মূল প্রবেশ পত্র।
৫। মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার মূল সনদপত্র ভর্তির দিনে প্রদর্শন করতে হবে।
৬। প্রতিবন্ধি কোটার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধির মূল সনদপত্র ভর্তির দিনে প্রদর্শন করতে হবে।
২০১৫ সালের ষষ্ঠ শ্রেণিতে নতুন ভর্তিকৃত ছাত্রদের বেতন ও সেশন ফি নিম্নলিখিত হারে আদায় করা হবে।
ভর্তি ফি ------ ৬ টাকা
চলতি বেতন (জানুয়ারী)------ ৬ টাকা
টিফিন ফি ------ ৭০ টাকা
সেশন চার্জ ------------ ১০১৫ টাকা
------------------------------------------------------
সর্বমোট = ১০৯৭ টাকা
বিঃদ্রঃ সেকশন ০১/০১/২০১৫ খ্রিঃ নোটিশ বোর্ডে নোটিশের মাধ্যমে জানানো হবে।
প্রধান শিক্ষক
জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
২০১৫ শিক্ষাবর্ষের জন্য ভর্তির সময়
সম্মানিত সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ভর্তির সময় পরবর্তিতে নোটিসের মাধ্যমে জানানো হবে।
২৮-১২-২০১৪ইং তারিখের পরে অফিসে যোগাযোগ করতে বলা হলো।
স্কুল বন্ধের নোটিশ
নোটিশ
এতদ্বারা অত্র বিদ্যালয়ের সকল ছাত্র-শিক্ষক ও কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী রবিবার ২৬ অক্টোবর-২০১৪ তারিখ হিজরী নববর্ষ ১লা মহররম ১৪৩৬ উপলক্ষে বিদ্যালয়ের সমগ্র কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার ২৭ অক্টোবর-২০১৪ থেকে বিদ্যালয় যথারীতি চলবে এবং এদিন চলতি মাসের বেতন আদায়ের শেষ তারিখ। যারা এখনও বার্ষিক পরীক্ষার ফি ও অন্যান্য পাওনাদি প্রদান করে নাই তারা অবশ্যই এদিন বেতন পরিশোধ করবে।
প্রধান শিক্ষক
জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়



